দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় প্রকাশ্য দিবালোকে হারুনুর রশিদ হারুন (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুবেল (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ ওই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। আটক রুবেল মিয়া একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
নিহত হারুনুর রশিদ একজন হোমিও চিকিৎসক। তিনি দুপুরে তার নিজ প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে বসে ছিলেন। এসময় হঠাৎ রুবেল মিয়া এসে তাকে দোকান থেকে বের করে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম বলেন, এ ঘটনায় রুবেল মিয়াকে আটক করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি।
এইউ