দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাগাতিপাড়ায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দীপ্ত টিভির সাহেদুল ইসলাম রোকন ও চ্যানেল ২৪ এর নাটোর প্রতিনিধি দেবাশীষ সরকার আহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে নিউজের তথ্য সংগ্রহ করতে বাগাতিপাড়া যাওয়ার পথে উপজেলার দীঘাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাদেরকে নাটোর সদর হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
আহত দীপ্ত টিভির সাংবাদিক সাহেদুল ইসলাম রোকন জানান, একটি নিউজ সংগ্রহ করতে মোটরসাইকেলযোগে তিনি ও চ্যানেল ২৪ এর সাংবাদিক দেবাশীষ সরকার বাগাতিপাড়ায় যাচ্ছিলেন। পথে দীঘাপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যান দ্রুতগতিতে গ্রামের রাস্তা থেকে সড়কে চলে আসে এবং তাদের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনায় দীপ্ত টিভির সাংবাদিক সাহেদুল ইসলাম রোকনের বাম পাসহ বিভিন্ন স্থানে জখম হয়েছে এবং সাংবাদিক দেবাশীষ সরকারের বুকের দুটি হাড় ফেটে যাওয়াসহ গুরুতর জখম হয়েছে। তবে তারা দুজনই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. মোহম্মদ মশিউর রহমান।
এইউ