দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের দুটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়ি-ঘর ও ৭টি দোকান ভাঙচুর করেছে প্রতিপক্ষ। নির্বাচন পরবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বকুলতলা ও সোলারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ জানুয়ার) সকাল সাড়ে ছয়টার দিকে ওই এলাকায় মুন্সিগঞ্জ-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী সমর্থক কালাম ভূইয়া ও সাইফুল হোসেনের নেতৃত্বে অতর্কিতভাবে নৌকার সমর্থক মনির দেওয়ান ও আনসার পাইকসহ বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বাড়ি-ঘর ও দোকানপাটে হামলা চালায়।
এ সময় অন্তত ৩০-৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে ২০টি বাড়ি-ঘর ও ৭টি দোকান ভাঙচুর করে তারা। এছাড়া দোকানের মালামাল ও নগদ টাকা লুটেরও অভিযোগ রয়েছে।
বকুলতলা গ্রামের ক্ষতিগ্রস্ত আমিন উদ্দিন সরকারের মেয়ে পান্না বেগম বলেন,সকালে কাঁচি সর্মথক আহাদুলের নেতৃত্বে আমাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুটে নিয়েছে। এ সময় তারা আমাদের বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।
এ ঘটনায় বকুলতলা এলাকার রেনু বেগম নামের এক নারী আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এই ঘটনার দুই নারী আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি