দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়২০ চাঁদপুরের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বির হোসেন শনিবার (১৩ জানুয়ারি) রাতে মৃত্যবরণ করে।
তার বাবা চাঁদপুর পৌরসভার বড়স্টেশন মাদরাসা রোড এলাকার মাছ বিক্রেতা রাকিবুল হোসেন এবং মা অনু বেগম।
বিগত কয়েক কয়েক মাস থেকে রাকিবুল মাথাব্যথা জনিত রোগে ভুগছিল।
সাকাল ১১টায় বড়স্টেশন মাদরাসা রোডের রেলওয়ে দারুল উলুম মাদরাসা প্রাঙণে জানাজা শেষে তাকে রেলওয়ে করবস্থানে দাফন করা হয়।
হতদরিদ্র বাবা মার একমাত্র ছেলে সন্তান সাব্বিরের অকাল মৃত্যুতে বাবা-মা ও আত্মীয়স্বজনের আহাজারিতে আকাশ যেন আরও ভারী হয়ে উঠে। স্কুলের সহপাঠীরাও শোক এবং কান্নায় ভেঙ্গে পড়ে।
সাব্বির হোসেনের মৃত্যুতে আজ চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জেবি