দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘আমরা পর নই’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা চাঁদপুরের সামাজিক সংগঠন আপন এবং চট্টগ্রামের ‘আমাদের আলোকিত সমাজ’ এর যৌথ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙনে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার হিসেবে এ কম্বল বিতরণ করা হয়। মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন আমাদের আলোকিত সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান এআর কামরুল ইসলাম।
সামাজিক ও মানবিক সংগঠন আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আপন সংগঠনের উপদেষ্টা অ্যাড. আবদুল্লাহ আল ফারুক, উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান, আমাদের আলোকিত সমাজ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আফাস উদ্দীন আসিফ, আপনের সহ-সভাপতি রোটারিয়ান আশ্রাফুল আরিফ, নির্বাহী সদস্য সাংবাদিক কেএম মাসুদ।
বক্তারা বলেন, আমাদের দেশে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরীব-অসহায় ও নিম্নবিত্ত মানুষের শীতকষ্ট বেড়ে যায়। তাই প্রত্যেক মানুষের উচিত শীতের এই সময়টাতে যার যার অবস্থান থেকে অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। কারণ একটি ভালো কাজ যেমন ব্যক্তির জীবনে প্রশান্তি আনে, তেমনি অপরকেও উৎসাহিত করে। আমরা প্রতিদিন যদি একটি ভালো কাজ করি এবং একটি করে খারাপ অভ্যাস ত্যাগ করি তবে সমাজটাই বদলে যাবে।
শীত উপহার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আপনের যুগ্ম সম্পাদক আহসান আরিফ নিলয়, সাংগঠনিক সম্পাদক আল-আমিন মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক সিগমা আহসান কনক, কোষাধক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাধক্ষ লাকি রাণী দাস, প্রচার সম্পাদক এএম সাদ্দাম হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বোরহানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
জেবি