দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে সৎমায়ের বিরুদ্ধে আয়েশা নামে দেড় বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শহরের খড়কি ধোপাপাড়ায় শনিবার (১৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। বেলা ১টার দিকে গুরুতর জখম শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির বাবা পিন্টু হোসেন ও সৎমা পারভিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয়রা শিশুটির মৃত্যুর পিছনে সৎমা দায়ী বলে দাবি করলেও শিশুটির বাবা স্ত্রীকে নিয়ে দ্বিমত পোষণ করেছেন।
যশোর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড.আফসার আলী বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুটির সমস্ত শরীরে ও মুখে নির্যাতনের দাগ রয়েছে। দাগ দেখে মনে করছি শিশুটিকে নির্যাতন করা হয়েছে।
তবে হাসপাতালে আনার সময়ে শিশুটির মা আমাদের জানিয়েছিলেন পড়ে যেয়ে এমনটি হয়েছে। আসলে নির্যাতনের কারণেই শিশুটি মারা গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হত্যার পিছনে স্থানীয়রা শিশুটির সৎমাকে দোষারোপ করছেন। তবে শিশুটির বাবা সেই দোষারোপ মিথ্যা বলেছেন। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। শিশুটির সৎমা ও বাবাকে জিজ্ঞাসাবাদে থানাতে আনা হয়েছে। খুব দ্রুতই প্রকৃত ঘটনা জানা যাবে।
জেবি