দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

'দেশের জন্য,মানুষের পাশে' এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে চ্যারিটি ফোরাম ৮৮।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙনে এই শীতবস্ত্র বিতরণ করেন তারা।
চ্যারিটি ফোরাম ৮৮ ও নাটোর জেলা প্যানেলের সরাসরি তত্ত্বাবধানে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের জেলা কোঅর্ডিনেটর রেজাউল ইসলাম শাহীনের নেতৃত্বে ৮৮ ব্যাচের বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন।
বিতরণকালে রেজাউল ইসলাম শাহীন জানান, সারা বাংলাদেশে সংগঠনটি দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রচণ্ড এই শীতে দরিদ্র শীতার্ত কিছু মানুষের শীত নিবারণ করার জন্য এই প্রয়াস। পাশাপাশি সংগঠনের যারা দুস্থ সদস্য আছেন তাদের পাশেও থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তিনি আরও জানান যেকোনো দুর্যোগের মুহূর্তে দেশের হয়ে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ সংগঠনটি।
জেবি