দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের কচুয়ার পূর্ব কালচো গ্রামে পানিতে ডুবে আপন চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের ইয়াছিন তালুকদারের দেড় বছরের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের দুই বছরের ছেলে আবরার হোসেন।
স্থানীয়রা জানান, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে সকলের অগোচরে শিশু দুটি পানিতে পরে যায়। একপর্যায়ে তাদের খোঁজাখুঁজি করে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জেবি