দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া যাত্রাপথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শনিবার (১৩ জানুয়ারি) এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোল চত্বর, সূর্যনগর এলাকাসহ কয়েকটি স্পটে জনতার ঢল নামে।
পদ্মা সেতু পাড় হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল ১০টার দিকে পাঁচ্চর অতিক্রম করে। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানান।
এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা পাঁচ্চর গোলচত্বর, সূর্যনগর এলাকাসহ কয়েকটি স্পটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শিবচর এলাকা অতিক্রমকালে স্থানীয় দলীয় নেতাকর্মীরা স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
জেবি