দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিমিটেডের প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার সময় প্রায় ৪০০ জন শ্রমিক ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে। আনুমানিক ২০০-২৫০ জন শ্রমিক ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬ দফা দাবি জানায়। পরে সকাল পৌনে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাস্তার ওপর অবস্থান করে।
পরে গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
আরএ