দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবের হোসেন চৌধুরী এমপি বন, পরিবেশ ও পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় তার পৈত্রিক নিবাস ফেনীর দাগনভূইয়ার গ্রামের বাড়ি রামনগর ইউনিয়নের রামনগর চৌধুরী বাড়ি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১২ জানুয়ারি) জুমার নামাজের পর মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন রামনগর চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা বেল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ডা. ইমতিয়াজ এইচ চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা লুৎফুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হায়দার চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, ওয়াসিকুর রহমান চৌধুরী (অয়ন), ইমরান চৌধুরী, ইফতেখার হোসেন চৌধুরী ও মতিউর রহমান চৌধুরী প্রমুখ।
জেবি