দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানয়ারি) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক মিস্ত্রি ইয়াকুব ও ইয়াসিন। তাদের বাড়ি আড়াইহাজার উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নষ্ট হয়ে যায়। এ সময় রাস্তার পাশে ট্রাকটিকে রেখে দুজন মিস্ত্রিকে খবর দিলে তারা এসে ট্রাকের নিচে জেক দিয়ে আটকিয়ে সচল করার চেষ্টা করছিল। এ সময় দুই মিস্ত্রি ট্রাকের নিচে হেলে হঠাৎ জেকটি ভেঙ্গে ট্রাক তাদের উপরে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের ভূলতা ফাড়ির ওসি আশরাফ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে দুই মিস্ত্রির মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি