দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের শহরের উপকণ্ঠ পশ্চিম মুক্তারপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। জমি উদ্ধারের লক্ষ্যে অবৈধভাবে দখল করা দুইটি প্রতিষ্ঠানের স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে শুরু করে সারাদিন এই অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, প্লাস্টিক কনসার্ন প্রাথমিক লিমিটেড এবং পিডি লাইট স্পেশালিটি ক্যামিকেলস লিমিটেড নামের প্রতিষ্ঠান দুইটি সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখে। সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে আমরা সরকারি জমি উদ্ধার করতে অভিযান পরিচালনা করেছি। সেখানে আরও কিছু জমি আছে। সরকারি সব জমি উদ্ধারের জন্য আমাদের আরও প্রায় এক সপ্তাহ সময় লাগবে।
অভিযান পরিচালনায় অংশ নেয় পুলিশ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সদস্যরা।
জেবি