দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসদ নির্বাচনের আগের দিন কক্সবাজারে রামুর চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ ও নানান ডিজিটাল মাধ্যমে শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১০ জানুয়ারি) রাতে চট্টগ্রামে পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গত ৬ জানুয়ারি মধ্য রাতে রামুর উসাইসেন রাখাইন বৌদ্ধ বিহারে আগুন দেয় এক দুর্বৃত্ত। ঘটনার পরপরই বিহারে থাকা ব্যক্তিরা জেগে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়।
পুলিশ সুপার জানান, এ ঘটনার পর থেকে নানা জায়গায় আত্মগোপনের চেষ্টা করেন নাশকতাকারী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফুজুল ইসলাম জানান, গ্রেপ্তার ওই যুবকের নাম আব্দুল ইয়াছির ওরফে শাহজাহান। তিনি রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরুংলা এলাকার বাসিন্দা।
বুধবার (১০ জানুয়ারি) রাতে শনাক্তের পর চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে তাকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
জেবি