দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদরাসাছাত্র সাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিজের চাচা তাকে বলাৎকারের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ অভিযুক্ত চাচা ইমরান আকন্দকে গ্রেপ্তার করেছে। তিনি পুলিশের কাছে হত্যার দায় শিকার করেছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেসব্রিফিংয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, পুলিশ পরিদর্শক মোত্তালেব হোসেন উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটুর ছেলে।
জেবি