দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ( ৯ জানুয়ারি) রাতে শহরের চকপাটগ্রস্থ তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শেরপুর সদর থানায় নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোপর্দ করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, উজ্জ্বলের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেবি