দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার কারণে নাটোরের হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
নাটোর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ১৩টি বেড সংখ্যার বিপরীতে বুধবার (১০ জানুয়ারি) ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে ৩০ জন। গতকাল এ সংখ্যা ছিল ৪৫ জন।
এছাড়া শীতজনিত জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২৬ জন। ঠান্ডা লেগে শিশুরা এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে।
আসমা খাতুন, সাথী আক্তার, আব্দুল আওয়ালসহ হাসপাতালে ভর্তিকৃত ডায়রিয়া রোগে আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে তাদের বাচ্চাদের বমি বমি ভাব, পাতলা পায়খানা, জ্বর হওয়ায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসা চলছে। এখন অনেকটা সুস্থ।
প্রভা রাণী, ফারজানা আক্তারসহ জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানান, তাদের শিশুদের ঠান্ডা লেগে প্রথমে জ্বর ও সর্দি হয়। পরে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
এ অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন অনেকটা সুস্থ।
এ ব্যাপারে নাটোর সদর হাসপাতালের এই শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার জানান, শীতকালে শিশুদের ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। এছাড়া শীতকালে ঠান্ডা লেগে ভাইরাসজনিত পাতলা পায়খানা হতে পারে। এজন্য তাদের সন্ধ্যার পর বা খুব সকালে ঘরে রাখা গরম পেশাক পরিধান করাসহ সাবধানে রখার ও বিশুদ্ধ পানি পান করানোর পরামর্শ দিলেন তিনি। একইসঙ্গে বয়স্কদেরও শীতকালে শরীরের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দিলেন।
জেবি