দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া আকসা মসজিদের গলির ভেতর রাস্তার পাশ থেকে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নারীর নাম মোসা. আছিয়া বেগম (৩৪)। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওল ভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।
মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর গাজীপুরের পুলিশ সুপার মো. মাকসুদের রহমান।
তিনি বলেন, নিহতের আঙ্গুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিয়ে তার পরিচয় শনাক্ত করেছে। নিহতের গ্রামের ঠিকানায় পরিচয় যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে।
জেবি