দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে নির্বাচিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল( অব.) মাসুদ উদ্দিন চৌধুরী আগামীর পথচলায় সবার সহযোগিতা চাইলেন।
সোমবার (৮ জানুয়ারি) সকালে দলীয় লোকজন ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন। মাসুদ চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, এ আসনে ২ লাখ ৪১ হাজার ২৫৭ ভোটের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে ১৪৪ কেন্দ্রে মাসুদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার মাসুদ উদ্দিন চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
জেবি