দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসন হিসাবে পরিচিত ফেনী-১ আসনে এক লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি আওয়ামী লীগের সাবেক সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার।
নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার ইকবাল (লাঙ্গল) ৪১৯৫, এছাড়া আবুল হাসেম চৌধুরী ( ঈগল ) ৩০২৪, শাহজাহান সাজু ( সোনালী আঁশ) ১০০৪, কাজী নুরুল আলম (মোমবাতি) ২৫৬৪ ভোট পেয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকালে পরশুরাম উপজেলার তার গুথুমাস্থ বাসভবনে সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নাসিম সাংবাদিকদের বলেন, আগামীর দায়িত্ব পালনকালে তিনি সবার সহযোগিতা নিয়ে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আত্মসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন। এ সময় তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেবি