দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের সকল ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। ব্যালটপেপার ও সিল প্রতিটি কেন্দ্রে নির্বাচনের দিন সকালে পাঠানো হবে।
শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হচ্ছে এসব সরঞ্জাম। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজে নির্বাচনের সরঞ্জাম বুঝে নিচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুরের ছয়টি সংসদীয় আসনে এবার কেন্দ্র রয়েছে ৮৫৮টি। এর মধ্যে রংপুর জেলার অধীনে রয়েছে ৬৫৯টি এবং মেট্রপলিটন এলাকায় ১৯৯টি। এসব কেন্দ্রে নির্বাচনি এলাকার ৮৫৮টি কেন্দ্রের ৫ হাজার ১৭৬ টি কক্ষের জন্য এসব নির্বাচনি সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচনি কাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তারা গাড়িতে করে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রংপুর সদর আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মমিনুর আলম জানান, রংপুর সদর আসনের ১৭৫টি কেন্দ্রে নির্বাচনি সকল সরঞ্জামন পাঠানো শুরু হয়েছে। নিরাপত্তার সঙ্গে সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। ব্যালট পেপার ও সিল প্রতিটি কেন্দ্রে নির্বাচনের দিন সকালে পাঠানো হবে। এ সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
রংপুরের ছয়টি আসনের মোট ভোটার ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন। রংপুর-১ আসনে তিন লাখ ৩২ হাজার ২১৯ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৬৫ হাজার ৩৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৬৭ হাজার ১৮২ জন।
রংপুর-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৭ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭৭ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৮৫ জন।
রংপুর-৩ আসনে মোট ভোটার চার লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৭ হাজার ২৯৪ জন, পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪৭২ জন।
রংপুর-৪ আসনে চার লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৪৯ জন।
রংপুর-৫ আসনে চার লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ ভোটার দুই লাখ ১৮ হাজার ৩৪৭ জন।
রংপুর-৬ আসনে মোট ভোটার তিন লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৬৫ হাজার ৪৯৮ জন, পুরুষ ভোটার এক লাখ ৬৪ হাজার ২৫২ জন।
জেবি