দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
তবে তিনটি বেঞ্চ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ঘড়িষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্ত নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ৬৫ নম্বর চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়।
আগুনে তিনটি বেঞ্চ পুড়ে যায়। আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় দুর্বৃত্তরা সফল হতে পারেনি। তবে আগুনে সামান্য ক্ষতি হয়। আমরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছি।
শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জানালা দিয়ে আগুন দিয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশ মাঠে কাজ করছে।
জেবি