দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী রুমানা আলীর অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ক্যাম্পটি ছিল উপজেলা মুলাইদ গ্রামের শফিক মোড়ে। শুক্রবার (৫ জানুয়ারি) ভোররাতে সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা।
তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রানা গণমাধ্যমকে বলেন, তফসিল ঘোষণার পরপরই মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনি কার্যক্রম শফিক মোড়ের ওই অস্থায়ী ক্যাম্প থেকে পরিচালনা করা হতো। ভোটের দিন এ অফিস থেকেই ভোটারদের ভোটার নম্বরসহ অন্যান্য কার্যক্রমের জন্য রাখা হয়েছিল। শুক্রবার রাত পর্যন্ত সাধারণ ভোটার, কর্মী ও সমর্থকরা ক্যাম্পে ছিল। রাত ১টার দিকে তারা যার যার মতো বাড়ি চলে যান। ভোরের দিকে কে বা কারা নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে। তাদের দেওয়া আগুনে পর্দা ও ব্যানার পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আগুনে ওই ক্যাম্পের কিছু ব্যানার ও পর্দা পুড়ে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এফএইচ