দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা আসমানখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আসমানখালী বাজারে পান ও পাটকাটির হাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের কুণ্ডলী দেখা যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাটকাটির বাজারে। বাজারের বিভিন্ন জায়গা জুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক প্রায় কোটি টাকা।
জেবি