দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনি প্রচারণা করার অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিশ দেন।
নোটিশপ্রাপ্তরা হলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার ও অর্থনীতি বিভাগের প্রভাষক সৈয়দ আশরাফ।
জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল তিনটায় অভিযুক্ত শিক্ষকদের নোটিশদাতার আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ১৪ নম্বর বিধিসহ অন্যান্য আইন লঙ্ঘন করে ওই তিন শিক্ষক গত ৩ জানুয়ারি নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।
সিরাজগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তাকে এর ভিডিও ফুটেজ সরবরাহ করেছেন। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা লিখিতভাবে ব্যাখা করতে বলা হয়েছে।
জেবি