দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বশেষ বান্দরবান ৩০০ নম্বর আসনে এবার সন্ত্রাসপ্রবণ এলাকার ৮১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাই এ কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সাত উপজেলা নিয়ে গঠিত নির্বাচনি এলাকায় ভোটকেন্দ্র করা হয়েছে ১৮২টি। যার মধ্যে ১২টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি মালামাল ও কর্মকর্তা-কর্মচারীদের নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে আলীকদম ও বিকেলে থানচি থেকে নির্বাচনি মালামাল পাঠানো হয়েছে দুর্গম এলাকার স্ব স্ব কেন্দ্রে।
জেলা প্রশাসক জানান, ২২টি ভ্রাম্যমাণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিম গঠিত হয়েছে। গুরুত্ব বিবেচনায় ১৩৭টি এবং সাধারণ হিসেবে ৪৫টি কেন্দ্রে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।
প্রচারণার শুরু থেকে আচরণবিধি লঙ্ঘন বা অন্য কোনো বিষয় পরিলক্ষিত হয়নি। কারণ যে দুই প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন তারা আচরণবিধি মেনে প্রচারণা চালিয়েছেন। আমরা আশা করছি, সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারব জেলারা মানুষকে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, প্রতিটি কেন্দ্রে ভোটাররা যাতে নিরাপদে যাতায়ত করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আশা করছি ভোটের দিন উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এজন্য সকল দপ্তর, সংস্থা ও জনপ্রতিনিধিরা কাজ করছেন।
বিশেষ করে উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান সকলকে অবহিত করা হয়েছে। যাতে ভোটাধিকার প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। জনগণ যাতে নির্ভয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারে সে বিষয়ে সচেতনা তৈরি করার জন্য।
এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ইতোপূর্বে যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক না থাকায় দুর্গম এলাকা থেকে ভোটের রেজাল্ট পেতে দেরি হত। তবে এবার নির্বাচন কমিশনে আবেদনের প্রেক্ষিতে দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওয়ারলেস ও ভেরিফাউড হোয়্যাটসআপ যোগে নির্বাচনি ফলাফল সংগ্রহ করা হবে।
এতে করে দ্রুত ভোটের রেজাল্ট দেওয়া সম্ভব হবে। উল্লেখ্য, বান্দরবান সংসদীয় আসনে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৪২ প্লাটুন বিজিবি, এক হাজার ২০০ পুলিশ এবং আনসার দায়িত্ব পালন করবেন দুই হাজার ১৮৪ জন।
জেবি