দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় তার পক্ষে ইশতেহার পাঠ করেন অ্যাডভোকেট মো. শাহপরান।
ফিরোজুর রহমান তার ইশতেহারে জীববৈচিত্র রক্ষায় তিতাস নদী ও বিভিন্ন খাল পুন:খনন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে অকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে শান্তিপূর্ণ একটি পরিকল্পিত নগরীতে গড়ে তোলার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। পরে তিনি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাহমুদুল হক ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি