দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক গ্রুপ ও সহ-সভাপতি গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগেরপ্রতিষ্ঠা বার্ষিকী পালন ভণ্ডুল করতেই পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পাদক শাহীন। এ ঘটনায় পরস্পরকে দায়ী করছেন ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেলা ১২টার দিকে কান্দিভিটা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানীর নেতৃত্বে নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বের হয়।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পাদক শাহীনের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে এলে উভয়পক্ষ সামনাসামনি হলে কথা কাটাকাটি শুরু হয় এবং ঘটনাটি সংঘর্ষে রুপ নেয়।
এতে ইটপাটকেলের আঘাতে ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয় বলে দলীয় সূত্র দাবি করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেবি