দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার কাহালুতে কিশোর সায়েল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। ইজিবাইক ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ির পাশ থেকে ছিনতাইকৃত ইজিবাইকটিও উদ্ধার করা হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পিবিআই বগুড়ার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, ২৪ ডিসেম্বর বিকেলে কাহালুর কালাই ইউনিয়নের সুখানপাড়া গ্রামের কাউড়া - কালিতলাগামী পাকা রাস্তার পাশে একটি খড়ের পালার ভেতর থেকে সায়েলের মুখ বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরপরই পুলিশের পাশাপাশি পিবিআই ছায়াতদন্ত শুরু করে।
পিবিআই পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, গত ২১ ডিসেম্বর সকালে সায়েল আলী হাসানের গ্যারেজ থেকে একটি ইজিবাইক ভাড়া নেয়। কিন্তু সারাদিন রাত অতিবাহিত হলেও সে ইজিবাইক নিয়ে ফিরে না আসায় সায়েলের মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং সায়েলের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ দেখায়। পরে সায়েলের মা বগুড়া সদর থানায় একটি জিডি করেন। পরে কাহালুতে একটি খড়ের পালা থেকে মরদেহ উদ্ধার হলে সায়েলের মরদেহ শনাক্ত করেন তার মা।
এফএইচ