দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের সদর হাসপাতাল এলাকায় এ কার্যক্রম করে তারা।
এ সময় স্থানীয় গাড়িচালক, যাত্রী, পথচারী ও স্থানীয় জনসাধারণের মধ্যে বিভিন্ন আহ্বানসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
বিতরণকৃত লিফলেটে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, ভোট কাজে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্বপালন থেকে বিরত থাকা, সরকারকে কর প্রদান না করা, ব্যাংকে লেনদেন না করা, বিএনপি নেতাকর্মীদের মামলায় হাজিরা না দেওয়াসহ বিভিন্ন আহ্বান জানানো হয়।
মুন্সিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম স্বপনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ মাহমুদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জেবি