দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মোটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দের বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক সাঈদ ভূঁইয়া (৪৪) লৌহজং উপজেলার বনসেমন্ত গ্রামের আলী মোহাম্মদ ভূঁইয়ার ছেলে এবং স্বপন (৩৯) নারায়ণগঞ্জের ফতুল্লার চরপ্রসন্ন নগরের মৃত আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দের বাজারের কাছে বালিগাওগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইদ ভূঁইয়া (৪৪) ও নসিমন আরোহী স্বপন( ৩৯) নিহত হন।
টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় মান্না দাস জানান, সড়ক দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে আবু হানিফ (৪৬) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডিপি/
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
ডিপি/