দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়ায় যৌতুকের দাবিতে মুন্নি আক্তার (৩০) নামে এক গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ পরিবারের বিরুদ্ধে। অপরদিকে বিষপানে আত্মহত্যা করেছে বলে দাবি স্বামীর পরিবারের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপরে সদর হাসপাতালে মৃতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
যৌতুক না পেয়ে মেয়েকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জামাই ও তার পরিবার, এমন অভিযোগ করেছেন মুন্নির বাবা মো.দুলাল মিয়া।
এর আগে সোমবার বিকেলে সে বিষপান করলে চিকিৎসার জন্য কালিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সে উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. মুরছালিন মোল্যার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মুরছালিন পলাতক রয়েছে।
মুরছালিনের পারিবারিক সূত্র জানায়, প্রায় ৭ বছর আগে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার হুটকিয়া গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মুন্নি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় মুরছালিনের সঙ্গে চাকরি করত। চাকরির সুবাদে মুরছালিনের সঙ্গে তার পরিচয় ও মন দেয়া-নেয়ার মাধ্যমে মুন্নি দ্বিতীয় বিয়ে করে। করোনাকালীন সময়ে মুরছালিন স্ত্রীকে নিয়ে কলাবাড়িয়া গ্রামের বাড়িতে চলে আসে এবং সেখানেই বসবাস করছিল।
কিন্তু মুরছালিনের পরিবার তাদের প্রেমের বিয়ে মেনে নিতে রাজি না হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকত। তারই জের ধরে সোমবার বিকেলে মুন্নি বিষপান করলে মুমূর্ষু অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুন্নির বাবা মো. দুলাল মিয়া অভিযোগ করে বলেন, চাহিদামতো যৌতুক না পেয়ে আমার মেয়ে মুন্নিকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যাকাণ্ড ঢাকতে চাইছে জামাই ও তার পরিবার। মেয়ের লাশ দাফনের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইউ