দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে ঘন কুয়াশা আর তীব্র শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
তাপমাত্রা বিবেচনায় নাটোরে ঠান্ডায় যুবুথুবু অবস্থার সৃষ্টি হয়েছে শ্রমজীবী মানুষের। মৃদু বাতাস আর কনকনে ঠান্ডায় শীতের তীব্রতা বাড়ছে কয়েকগুণ। রাত ও দিনের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। কনকনে শীতে দিশেহারা মানুষ। বিশেষ করে যাদের দিনমজুর করতে হয় তাদের দুর্ভোগ আরও বেশি।
রতন সরকার নামের এক দিনমজুর জানান, কুয়াশা ও ঠান্ডা হলেও পেটের দায়ে কাজে যেতে হচ্ছে। কাজ না করলে পেটের ভাত যোগার হবে না।
সকালে কাজে বের হয়েছেন রতন নামে আর এক রিকশা চালক। তিনি জানান, ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছি। যাত্রী কম। সারাদিনে যা আয় হচ্ছে তার মধ্যে মালিককে জমা দেওয়ার পর যে টাকা থাকে তা দিয়ে সংসার চালানো কঠিন।
শুধু দিনমজুর কিংবা রিকশা চালকই নন, ঠান্ডা আর কুয়াশার কারণে সব শ্রেণির মানুষেরই কাজের ক্ষতি হচ্ছে।
ঠিকাদার আব্দুর রহিম জানান, ঘন কুয়াশা আর শীতে লেবার কর্মচারিরা কাজে আসতে দেরি করছেন। কর্মীরা বেলা ১০ বা ১১টার আগে কাজে আসছেন না। ফলে কাজের ক্ষতি হচ্ছে।
কে