দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে জোর করে পুকুরের পাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ক্রয়কৃত ভূমিতে সৃজিত বৃক্ষ ও পুকুরের পাড় থাকলেও জোর করে জমিদখল ও রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় জমির মালিক ও লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিপক্ষ আব্দুল হালিমসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি সদর উপজেলার চরপক্ষীমারী গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে শাহ কামাল শান্তসহ তার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সূত্রে জানা যায়, শাহ কামাল শান্তর ক্রয়কৃত জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। পরে ওই জমিতে পুকুর দিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরের পাড় দিয়ে রোপণ করেছেন বৃক্ষের চারা। গত ২৪ ডিসেস্বর সকাল ১০টার দিকে ওই জমির ওপর দিয়ে ট্রাক চলাচলের রাস্তা নিমার্ণের জন্য ওই জমির বাউন্ডারি, টিনের বেড়া ও সিমিন্টের খুঁটি ভেঙে এবং বৃক্ষের চারা কেটে ফেলে।
এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষ আব্দুল হালিম ও তার লোকজন তাদের ওপর চড়াও হয়ে মারপিট করে। এতে আহত হয় শাহ কামাল শান্তসহ তার পরিবারের সদস্যরা। ঘটনাটি নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ঘুরছে।
এ ঘটনায় শাহ কামাল শান্ত বাদী হয়ে আব্দুল হালিমসহ জড়িত অভিযোগে ১৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, আমাদের ক্রয় করা জমির ওপর দিয়ে জোর করে বাউণ্ডারি, টিনের বেড়া ভেঙে ফেলে। পুকুরের পাড় কেটে ফেলে।
রাস্তা না দিলে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এর বিচার চাই। তবে এ ব্যাপারে প্রতিপক্ষ আব্দুল হালিমের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এ এস আই মেহেদী হাসান জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি