দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে রাঙামাটির খ্রিস্টান পল্লীগুলোতে উৎসবের আমেজ বইছে। পাহাড়ি জনপদ রাঙামাটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা আয়োজনে বড়দিন পালন করেছে। বড়দিন উপলক্ষে গির্জাগুলোকে ফুল দিয়ে আকর্ষণীয় নানান রঙে সাজানো হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাঙামাটির আসাম বস্তি নির্মলা গির্জা, রাঙামাটি ডিসি বাংলো গির্জা, রাঙামাটি ক্যাথলিক চার্চ, আসাম বস্তি, নতুন বস্তি, বন্ধু যীশুটিলা, রির্জাভমুখসহ অন্যান্য গ্রামের মানুষ গীর্জায় প্রার্থনা করে নানা আয়োজনে প্রভু যীশুর জন্মদিনের উৎসব পালন করছে। বিভিন্ন গির্জায় গির্জায় চলে ধর্মীয় অনুষ্ঠান। প্রার্থনার মধ্য দিয়ে যিশুখ্রিস্টকে স্মরণ করেন পূণ্যার্থীরা। বড়দিনকে ঘিরে ৯ দিনব্যাপী প্রভু যিশুখ্রিস্টের কাছে প্রার্থনার মাধ্যমে দেশের মঙ্গল ও ভাতৃত্ববোধ যাতে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষ যেন শান্তিপূর্ণ সহবস্থানে থাকে এই কামনা করেন সকলে।
সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাঙামাটির বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বেলুন ও পায়রা উড়িয়ে বড় দিনের উদযাপন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিলাইছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রিফায়েত করিম চৌধুরী, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাঙামাটির বিভিন্ন গির্জায় উৎসব উদযাপন শুরু হয়েছে রোববার (২৪ ডিসেম্বর) রাতে। রাতে শহরের তবলছড়ি বন্ধু যিশুটিলা সাধু যোসেফ গীর্জায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্ট জন্মোৎসবের সূচনা করেন রাঙামাটি ক্যাথলিক চার্চপাল পুরোহিত ফাদার মাইকেল রায়।
আর বড়দিনে সমবেত বিশেষ প্রার্থনায় পাহাড়ে শান্তির বার্তা নিয়ে আসবে প্রভু যীশুর জন্মদিন। এ উৎসবের মধ্যে মিশে যাবে সকল হিংসা, সংঘাত। দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিস্থিতিসহ সকল মানুষ যাতে সুস্থ ও শান্তিতে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা করেন সকলে।
জেবি