দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) মোতাবেক (পৌরসভার মধ্যে ওয়ালে পোস্টার লাগানো) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উল্লেখিত প্রার্থীদেরকে জরিমানা করা হয়।
এইউ