দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জে একটি ড্রাইভিং প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কাওসার আহমেদ (২৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।
নিহত কাওসার আহমেদ মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে।
আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের তালেশ্বরে এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ড্রাইভিং প্রশিক্ষণ কারটি প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ দেওয়া অবস্থায় তালেশ্বর থেকে মুন্সিগঞ্জের কাটাখালির দিকে আসছিল। পথে তালেশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে প্রশিক্ষক ড্রাইভারসহ আহত হয় চারজন। স্থানীয়রা এদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান, এই ঘটনায় গুরুতর চারজন জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এম