দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের নির্দেশের প্রেক্ষিতে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি আসনটির নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুনের আদালতে উপস্থিত হন। পরে তিনি সেখানে লিখিত ব্যাখ্যা প্রদান করেন। লিখিত ব্যাখ্যার প্রেক্ষিতে আদেশটি পরবর্তীতে জানানো হবে মর্মে সিদ্ধান্ত জানান আদালতের বিচারক।
এর আগে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সোমবার আসনটির নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুন লিখিতভাবে কারণ দর্শানোর এ নির্দেশ দেন।
কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের লোকজন মুন্সিগঞ্জ পৌরসভাকে নির্বাচনি প্রচার কেন্দ্র বানিয়ে সেখান থেকে পোস্টার, হ্যান্ডবিল বিতরণ এবং সার্বক্ষণিক লোকজন নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনা করেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু ও ছাত্রলীগ কর্মী এস এম কিবরিয়া এবং নৌকা প্রতীকের সমর্থক শাহ আলম জেলা প্রশাসকের কার্যালয়ে মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ করেন।
এইউ