দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের নির্বাচনি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচনি অফিসের দ্বায়িত্বে থাকা কর্মী আব্দুল হাকিম জানান, দুটি মাইক্রোবাস নিয়ে শিপু ও তার লোকজন এসে তাকে বলে নৌকার অফিস তৈরি করার অনুমতি কে দিয়েছে? আমি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আমি শেখ হাসিনাকে ভালোবাসি তাই তার নৌকায় ভালোবেসে আমি নৌকার অফিস করেছি। এরপর শিপু লোকজন অফিসের লাইট বন্ধ করে ভাঙচুর করে চলে যায়।
বিষয়টি নৌকার প্রার্থী সাগর ভাইয়ের লোকজনকে জানালে তাৎক্ষণিক সাগর ভাইয়ের লোকজন ও পুলিশ অফিসে আসে। এসময় নির্বাচন পরবর্তী ৮ জানুয়ারি দেখে নেওয়ার হুমকি দেন সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু বলে জানান আব্দুল হাকিমের স্ত্রী।
গত পরশু স্বতন্ত্র প্রার্থীর লোকজন হেমায়েতপুর গ্রামে নৌকার নির্বাচনি অফিসে আগুন দিয়েছিল। এর ধারাবাহিকতায় সোমবারও নৌকার নির্বাচনি অফিসে ভাঙচুর করেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকায় ভোট চাচ্ছি, আর ওরা আমাদের ওপর হামলা করছে বলে জানান ধানখোলা ইউনিয়ন নৌকার নির্বাচনি সমন্বয়কারী।
এ বিষয়ে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।
এইউ