দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মর্তুজার নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার কালনায় প্রথম সভা করেন। পর্যায়ক্রমে উপজেলার আলামুন্সীর মোড়, চৌরাস্তা, লক্ষ্মীপাশা, রামপুরা, কাশিপুরসহ বিভিন্ন স্থানে পথসভা করেন।
মাশরাফী বিন মর্তুজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে আবারও আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা বিগত সময়ে আমার পাশে ছিলেন, আশা করছি আগামীতেও আমার পাশে থাকবেন।
মাশরাফী বিন মর্তুজা আরও বলেন, লোহাগড়া আমার নিজের বাড়ি বলে আমি মনে করি। লোহাগড়ার উন্নয়নে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। শতভাগ করতে পেরেছি বলছি না, যতটুকু পেরেছি বাকিটা আগামী সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে করতে পারব। তাই আগামী ৭ জানুয়ারি পরিবারের সকলে মিলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন।
এ সময় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, আওয়ামী লীগ নেতা ফয়জুল হক রোম, সরদার আলমগীর হোসেন আলম, খোকন কুমার সাহা, হাফিজ খান মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাশরাফী বিন মর্তুজাকে একনজর দেখার জন্য সড়কের দুপাশে নারী-পুরুষ অপেক্ষায় থাকে। লোহাগড়ায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে দুপুরে মাশরাফী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জেবি