দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবরোধের সমর্থনে মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে বগুড়ায় যুবদলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই তিনজন হলেন, শহরের ঠনঠনিয়া শাহপাড়া খান্দার এলাকার বেললা আহম্মেদ রাখুর ছেলে ফরিদ আহম্মেদ মুন (৩৮), একই এলাকার মৃত মনসুর রহমানের ছেলে রেজাউল করিম (৩৬) ও মালগ্রাম মধ্যপাড়া এলাকার ফজলে এলাহী ইঞ্জিনের ছেলে ওমর ফারুক নিরব (৩০)। তারা সকলই জেলা যুবদলের সক্রীয় সদস্য ও কর্মী।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান। তিনি জানান, গ্রেপ্তার তিনজনই যুবদলের সক্রিয় সদস্য। বিগত হরতাল অবরোধে নাশকতা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, ভাঙচুর ও শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় একটি পেট্রল পাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জেবি