দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-৩ (দাগনভূইয়া-সোনাগাজী) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি তার নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে তিনি দাগনভূইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার, মাতুভূইয়া ইউনিয়নের বেকের বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুনশি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন, পৌরমেয়র ওমর ফারুক খান, স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, মাতুভূইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তার সঙ্গে ছিলেন।
গণসংযোগকালে মাসুদ উদ্দিন চৌধুরী আগামী নির্বাচনে জয়ের বিষয়ে তিনি আশাবাদী উল্লেখ করে তাকে লাঙ্গল প্রতীকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
জেবি