দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবৈধ নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে দিনব্যাপী অবরোধের সমর্থনে ফেনীর কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে মহাসড়কের লালপোল, শহরের ট্রাংক রোডের আদালত পাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এসব বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে ফেনীর ট্রাংক রোডের আদালতপাড়া এলাকার ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় কালিদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এছাড়া শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবরোধের সমর্থনে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা।
জেবি