দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার মনপুরায় ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের ৮টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
রোববার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার হাজিরজাট বাজারে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে ২টি ফার্মেসি, ১টি মুদি, ১টি গোডাউন ও ১টি চায়ের দোকানসহ ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মনপুরা ফায়ার সার্ভিসের ফাইটার মো. হাসান জানান, একটি দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়।
মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সহায়তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেডএ