দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় বাস থেকে ছিটকে পড়ে খলিল আলী (৫৮) নামে বাস চালকের সহকারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খলিল বগুড়া সদরের অধখোলা এলাকার চাঁন আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঝটিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর থেকে বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথে জোলারবাতা এলাকায় অসাবধানতায় খলিল আলী পা পিছলে বাস থেকে নিচে পড়ে যায়। পরে একই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইউ