দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অফিস সময় বন্ধ রেখে স্বাস্থ্যসেবার কাজ ব্যাঘাত ঘটিয়ে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) শহরের রেলগেইট এলাকায় জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহ্বায়ক এম. আব্দুল বাছেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা স্বাস্থ্য বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আইডিসিআরের ডা. মো. শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে এম হুমায়ুন কবির, ডা. মো. শওকত হোসেন, ডা. মো. ফাইজুর রহমান ফয়েজ।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্যবিভাগের মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা তাদের অফিস সময় বন্ধ করে এই সম্মেলনে যোগদান করেন। এতে জেলার সকল স্বাস্থ্য কার্যক্রমের কাজের ব্যাঘাত ঘটে। ফলে মা ও শিশুদের টিকার কার্যক্রমে দুভোর্গ পোহায়।
এ বিষয়ে ডা. মো. শাহ আলম বলেন, শনিবার দিন ইপি আই কার্যক্রম না থাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে বিষয়টি ভালো বলতে পারবে বাছেদ।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ্ বলেন, অফিসের সময় মাঠপর্যায়ে কাজ বন্ধ রেখে সম্মেলন করা যায় না। আমি এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।
জেবি