দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় ট্রাকচাপায় মোস্তফা রুমি (৪০) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে পাটগ্রাম কলেজ মোড়ের পৌর বিজয় মেলার সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা রুমি পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী শমসেরপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোস্তফা রুমির মত্যু হয়।
জেবি