দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। কেউ কাউকে হুমকি মনে করার কিছুই নেই। আমরা সবাই জনগণের জন্য কাজ করতে এসেছি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমার প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দেয়। সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমি আমার প্রার্থিতা ফিরে পায়। রায়পুরবাসীর দোয়া ও ভালোবাসা সবসময় আমার সঙ্গে আছে। জেলার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমার প্রতীক ঈগল বরাদ্দ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। জনগণের জনপ্রিয়তায় যাচাই-বাছাই করে তোমরা ভোটের মাধ্যমে বিজয় হয়ে আসে। এটা ওনার অনেক বড় মহৎ। তিনি যে বাংলাদেশকে ভালোবাসেন এটাই তার বড় প্রমাণ। ওনার এগুলোর কারণেই আমার নির্বাচন করা।
জনগণের জন্য আমার প্রতিশ্রুতির শেষ নেই। জনগণের জন্যতো আমাদের নির্বাচনে আসা। শতভাগ আশা করছি এ নির্বাচনে আমাদের বিজয় হবে। এ রায়পুর আসনের প্রতিটি গ্রাম আমার চিনা আছে। এ আসন থেকে আমার স্বামী কাজী শহিদুল ইসলাম পাপুল নির্বাচন করছে। তখন আমি সকল ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে গেছি। আমার স্বামীর পক্ষে কাজ করছি। এখনও এখানকার জনগণ আমাকে ফোন করে।
এদিন বিকেলে সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম তার প্রতীক ঈগল বরাদ্দ নেন।
জেবি