দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের নৌকার প্রার্থীর পিএস গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে শনিবার (২৩ ডিসেম্বর) স্বশরীরে হাজির হতে তলব করেছেন আদালত।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে এ নোটিশ জারি করেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. এরশাদ আলী।
নোটিশ থেকে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সোনালি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধান।
এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি। নৌকার প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস ২) হিসেবে রয়েছেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল।
স্বতন্ত্র প্রার্থী বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী বাজারে নির্বাচনি অফিস উদ্বোধন করতে এলে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ তার লোকজন নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলা করে গাড়ি ও অফিস ভাঙচুর করেন।
এ ঘটনায় এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মো. এরশাদ আলী শুক্রবার একটি নোটিশে আবু বক্কর সিদ্দিক শ্যামলকে আদালতে তলব করেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবরে কেন সুপারিশ করা হবে না তার সুস্পষ্ট লিখিত ব্যাখ্যাসহ আগামীকাল শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ৩০ মিনিটে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়।
জেবি