দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি তার নির্বাচনি প্রচারের অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে তিনি বলেন, নির্বাচনে কোনো কারচুপি হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায় না। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নেই।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় তার নিজস্ব বাসভবনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএনপির নির্বাচন বর্জন বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, এখন আবার অসহযোগ দিচ্ছে বিএনপি। অসহযোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। কোথায় খেজুর গাছ আর কোথায় কচু গাছ। অসহযোগের নামে অরাজকতা ও বিশঙ্খলা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে।
শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার স্থায়ীত্ব করছে। কিন্তু সেটা স্থায়ীত্ব যাতে না হয় সেজন্য ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু সংবিধান ডিঙ্গিয়ে কোনো কিছু হবে না। খুন করে গণতন্ত্র হয় না। ট্রেনে আগুন দিয়ে মানুষ মেরে গণতন্ত্র হয় না।
বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে করে শেখ সেলিম বলেন, যেসব বুদ্ধিজীবী গণতন্ত্র গণতন্ত্র করে তারা কী কেউ মুক্তিযুদ্ধ করেছে? যারা বিবৃতি দেয় তার বাবারাও মুক্তিযুদ্ধ করে নাই। বাইরের কোনো দেশ আমাদের দেশের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না বঙ্গবন্ধু সেটা করে গিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতা কোথায় আজ লঙ্ঘিত হচ্ছে। মানবতা লঙ্ঘিতো বিএনপিই করছে। খালেদা জিয়ার অবরোধ তো চলছেই।
বিএনপিকে উদ্দেশ্যে করে শেখ সেলিম আরও বলেন, প্রত্যেক নির্বাচনে নতুন নতুন কর্মী বেরিয়ে আসে। আর নির্বাচনে না আসলে নতুন কর্মী সৃষ্টি হবে না। ভাসানী যেমন এক সময় নিশ্চিহ্ন হয়ে গেছে, আগামীতে বিএনপিও নিচিহ্ন হয়ে যাবে। রাজনীতিতে ভুল করলে এই হবে। আগামীতে বিএনপি বলে কোনো সংগঠন ছিল এটা ভবিষ্যত বংশধরেরাও জানবে না।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি.এম সাহাবুদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি